পেকুয়ায় চালক খুনের ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়ায় অটোরিকশাচালক খুনের ঘটনায় হত্যা মামলা হয়েছে। নিহত মোহাম্মদ হোছাইনের মা হামিদা বেগম বাদী হয়ে গত রোববার রাতে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। গত রোববার টৈটং ইউনিয়নের বনকাননের গর্জনিয়াপাড়ার বাসিন্দা চালক মোহাম্মদ হোছাইনের লাশ উদ্ধার করা হয়। পেকুয়া থানার ওসি জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভূঁইয়া বলেন, এ মামলায় গ্রেপ্তার আসামি আবদুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।