পেকুয়ায় দুর্বৃত্তের হামলায় ইউপি সদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের সাবেক গুলদি স্টেশন এলাকায় গত সোমবার রাতে দুর্বৃত্তের হামলায় মোহাম্মদ ইসমাঈল (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও আব্দুল হামিদ সিকদারপাড়া এলাকার বাসিন্দা।

ইসমাঈলের ভাই গিয়াস উদ্দিন বলেন, ‘কিছুসংখ্যক দুর্বৃত্ত সাবেক গুলদি স্টেশনে আমার ভাইয়ের ওপর হামলা করে। এতে তাঁর মাথা গুরুতর জখম হয়। পরে তাঁকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয় লোকজন।’

পেকুয়া সদর ইউপির চেয়ারম্যান বাহাদুর শাহ বলেন, পূর্বশত্রুতার জের ধরে মো. হাসনাত নামের এক ব্যক্তির নেতৃত্বে ইসমাঈলের ওপর হামলা করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পেকুয়া থানার ওসি জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া বলেন, ঘটনা শোনার পরই পুলিশ ঘটনাস্থলে যায়। পরে হামলাকারীদের ধরতেও অভিযান চালানো হয়। তবে এখনো ইউপি সদস্যের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়নি।