পেছনের দরজা দিয়ে পালালেন কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানাধীন বিসিক শিল্প এলাকায় ভেজাল ঘি তৈরির দায়ে একটি কারখানা সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আনিসুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আদালতের উপস্থিতি টের পেয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যান ওই কারখানার কর্মীরা।
নির্বাহী হাকিম আনিসুল ইসলাম জানান, নামহীন ওই কারখানা থেকে এপি-১ ঘি এবং টেস্টি ঘি ব্রান্ডের এক হাজার ১১৬টি ঘি ভর্তি কৌটা, প্রায় আড়াই হাজার খালি কৌটা এবং দুই মণ পাম অয়েল উদ্ধার করা হয়। তিনি বলেন, ‘নামহীন এই কারখানার কোনো ছাড়পত্র নেই। আমাদের উপস্থিতি টের পেয়ে কারখানার লোকজন পেছনের দরজা দিয়ে পালিয়েছে। আমরা দরজা ভেঙে ঢুকে ৪০০ গ্রাম এবং ৯০০ গ্রাম ওজনের ঘি ভর্তি কিছু কৌটা এবং খালি কৌটা উদ্ধার করি। আমরা এসব ভেজাল ঘি এবং সরঞ্জাম জব্দ করে কারখানাটি সিলগালা করে দিয়েছি।’
অভিযানে সহায়তা করেন পুলিশ ও বিএসটিআই কর্মকর্তারা।