পেট থেকে বের করা হলো সোনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শুক্রবার আটটি সোনার বার ও ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। উদ্ধার হওয়া প্রতিটি সোনার বারের ওজন ১০০ গ্রাম। দুবাই থেকে আসা এক যাত্রীর পেটের ভেতর থাকা এসব সোনা ওই যাত্রীর পায়ু পথ থেকে উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার রেজাউল করিম প্রথম আলোকে বলেন, আজ বিকেল পাঁচটার দিকে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। সন্দেহ হওয়ায় ওই উড়োজাহাজে আসা যাত্রী মো. আবু বক্করকে আটক করেন কাস্টম হাউস কর্মকর্তারা। পরে বিশেষ প্রক্রিয়ায় তাঁর পেটের ভেতর থাকা সোনা পায়ু পথ দিয়ে বের করা হয়। এসব স্বর্ণালংকার ও সোনার বারের আনুমানিক মূল্য ৪৫ লাখ টাকা।