পেট্রল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে জাহাজ থেকে চুরির সময় গতকাল সোমবার ১৪ ব্যারেল পেট্রল জব্দ করেছে দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ডের একটি দল। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। কোস্টগার্ডের কর্মকর্তা লে. কমান্ডার মুজাহিদুর রহমান বলেন, চট্টগ্রাম বন্দর থেকে কয়েকটি জাহাজ জ্বালানি তেল বোঝাই করে দেশের বিভিন্ন ডিপোতে পৌঁছে দেয়। যাওয়ার পথে একটি জাহাজ ভোলার দৌলতখানের চৌকিঘাটায় থামে। এ সময় এক দল চোর ওই তেল ড্রামে ভরে খালাস করছিল। তিনি আরও বলেন, তাঁদের গোপন শাখার তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। জব্দকৃত তেল দৌলতখান থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।