প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সিধুলী গ্রামে গতকাল রোববার ছয়টি পেট্রলবোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত শনিবার রাত ১১টার দিকে সিধুলী গ্রামের সাহেব আলী নামে এক ব্যক্তির ঘরের টিনের চালায় কে বা কারা ঢিল ছোড়ে। ঘরের লোকজন বাইরে এসে একটি কাচের বোতল দেখতে পায়। গতকাল সকালে সাহেব আলীর বাড়ি ও আশপাশের এলাকায় তল্লাশি চািলেয় সাহেব আলীর প্রতিবেশী শহীদুলের বাড়ির খড়ের গাদার নিচে প্লাস্টিকের ব্যাগে কেরোসিন ভর্তি ছয়টি কাচের বোতল উদ্ধার করা হয়। বোতলগুলোর মুখ পাটের আঁশের সলতা ও কালো টেপ মোড়ানো ছিল।