পেট্রলবোমাসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাফরুলের বাইশটেকি এলাকায় গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পুলিশ ১৪৫টি পেট্রলবোমাসহ মোহাম্মদ হানিফ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। কাফরুল থানার পুলিশ জানায়, বাইশটেকির আমানত শাহ হাউজিং এলাকায় একদল সন্ত্রাসী বৈঠক করছে বলে পুলিশের কাছে খবর আসে। এরপর মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় হানিফকে গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পেট্রলবোমাগুলো উদ্ধার করা হয়। যোগাযোগ করা হলে কাফরুল থানার ওসি শিকদার মো. শামীম হোসেন বলেন, বোমা রাখার সঙ্গে হানিফের সম্পৃক্ততা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা হয়েছে। হানিফকে দুদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।