পেট্রলবোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা-যশোর সড়কের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে ১০টি পেট্রলবোমা উদ্ধার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) সদস্যরা। গত শনিবার রাতে বোমাগুলো উদ্ধার করা হয়। র্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ওই এলাকায় টহলে যান র্যাবের সদস্যরা। এ সময় পলিটেকনিক ইনস্টিটিউট মোড়ে অবস্থান নেওয়া অবরোধকারীরা তাঁদের উপস্থিতি টের পেয়ে বোমাগুলো ফেলে রেখে পালিয়ে যায়।