পেট্রলবোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ার কচুয়াই ইউনিয়নের ফারুকীপাড়া গ্রামের একটি পুকুরপাড় থেকে গতকাল বৃহস্পতিবার দুটি পেট্রলবোমা ও পাঁচটি খালি বোতল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পটিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাদিম মাহমুদ বলেন, খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পেট্রলবোমা দুটি উদ্ধার করা হয়। পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি|