প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরব থেকে পরিত্যক্ত অবস্থায় সাতটি পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর গ্রাম থেকে বোমাগুলো উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, জামালপুর গ্রামের দক্ষিণপাড়া এলাকায় সড়কের পাশে বোমাগুলো প্রথমে পথচারীদের নজরে আসে। পরে পুলিশ এসে বোমাগুলো থানায় নিয়ে যায়। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।