পেট্রলবোমা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে পাঁচটি পেট্রলবোমা ও চারটি ছোরা উদ্ধার করেছে পুলিশ। থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে উপজেলা সদরের দশদোনা গ্রামের দক্ষিণপাড়া খেলার মাঠের দক্ষিণ-পূর্ব দিকে একটি থলের ভেতরে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে বেলা ১১টার দিকে একদল পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি পেট্রলবোমা ও চারটি ছোরা উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাঞ্ছারামপুর থানার ওসি অংশু কুমার দেব বোমা ও ছোরা উদ্ধারের খবর নিশ্চিত করেছেন।