পেট্রলবোমায় দগ্ধ সেলিমও চলে গেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকে পেট্রলবোমা হামলায় দগ্ধ সেলিম (৩৫) মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ ও হাসপাতাল সূত্র সেলিমের মারা যাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছে।
ওসি ফিরোজ আহমেদ জানান, নিহত সেলিম (৩৫) ওই ট্রাকের চালকের সহকারী ছিলেন।
গতকাল বুধবার রাত সোয়া ১১টার দিকে গোমস্তাপুর উপজেলার নিমতলা কাঁঠাল এলাকায় দুর্বৃত্তরা আলুবোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে সেলিম, ট্রাকের চালক ফিরোজ ও আলু ব্যবসায়ী সাহেব আলী দগ্ধ হন। ফিরোজ ও সাহেব আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের তিনজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জালমাছমারি গ্রামে। নওগাঁর ধামইরহাট থেকে আলু নিয়ে চাঁপাইনবাবগঞ্জ আসছিল ট্রাকটি।

আরও .....