পেট্রলবোমার আসামি 'বন্দুকযুদ্ধে' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন।
উপজেলার মাঠেরহাট বাজারের অদূরে বুড়িঘর নামক স্থানে আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোস্তফা মঞ্জিল (৩৩)। তিনি ছাত্রশিবিরের সক্রিয় কর্মী ছিলেন। তাঁর বাড়ি সদর উপজেলার মিরপুর গ্রামে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ৬ ফেব্রুয়ারি রাতে গাইবান্ধায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলা চালিয়ে আটজনকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি ছিলেন মঞ্জিল।
আজ সকালে র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় দাবি করা হয়, র‍্যাব-১৩-এর সদস্যদের সঙ্গে গুলিবিনিময়ে মঞ্জিল নিহত হন। ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, গুলি ও পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে।