পেট্রলবোমাসহ জামায়াত নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শালিখা উপজেলায় গতকাল বুধবার দিবাগত রাতে এক জামায়াত নেতাকে চারটি পেট্রলবোমাসহ আটক করা হয়েছে। পুলিশের দেওয়া তথ্যমতে, আটক জামায়াত নেতার নাম মিটুল বিশ্বাস (৪০)। তিনি শালিখার ধনেশ্বরগাতি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায়ের তথ্যমতে, গতকাল দিবাগত রাত পৌনে দুইটার দিকে মিটুল বিশ্বাসকে উপজেলার চুকিনগর প্রাথমিক বিদ্যালয় থেকে চারটি পেট্রলবোমাসহ আটক করা হয়।