পেট্রোবাংলার সাবেক জিএম গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির মামলায় পেট্রোবাংলার সাবেক মহাব্যবস্থাপক (জিএম-হিসাব) জয়নাল আবদিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার নোয়াখালীর সেনবাগ বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল প্রথম আলোকে জানান, জয়নাল আবদিন পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (জিএম-হিসাব) হিসেবে ২০১৩ সালের ডিসেম্বরে অবসরে যান। তাঁর বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ-সংক্রান্ত দুদকের মামলাসহ নয়টি মামলায় থানায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর গতকাল দুপুরে জয়নাল আবদিনকে আদালতে হাজির করা হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।