পেট্রোল বোমাসহ জামায়াতের ৩ নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১টি পেট্রল বোমা, ৫টি ককটেল ও জিহাদি বইসহ জামায়াতে ইসলামীর ৩ নেতাকে আটক করেছে গাজীপুর জেলা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। আজ রোববার দুপুরে গাজীপুরের পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মো. হারুন অর রশিদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আটককৃতরা হলো-গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ হোসেন আলী (৪০), ফরিদপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ বদরুদ্দীন (৫০) ও ফরিদপুর সিটি কলেজ শাখা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ ওয়াহাব আলী (৪২)।

পুলিশ সুপার মো. হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট শনিবার গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুর জেলা শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠ সংলগ্ন টেম্পোস্ট্যান্ড অভিযান চালিয়ে ওই তিন নেতাকে আটক করা হয়। আটককৃতরা নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করার লক্ষ্যে জনসাধারণের জীবন ও সম্পত্তির ক্ষতিসাধন করাসহ তাদের লোকবল বৃদ্ধির উদ্দেশে জিহাদি বই পড়িয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে একত্রিত হয়েছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।