পোনা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওরপারের তালিমপুর ইউনিয়নের কানুনগো বাজারে অভিযান চালিয়ে ৩০ কেজি বিভিন্ন জাতের পোনা মাছ জব্দ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে বড়লেখা উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন বড়লেখা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল্লাহ আল মামুন। মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জব্দ করা পোনা মাছের মধ্যে রয়েছে আইড়, বোয়াল, রুই, শোল প্রভৃতি। পরে এগুলো স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়। পোনাগুলো হাকালুকি হাওর থেকে ধরা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু ইউছুফ বলেন, ‘আমাদের উপস্থিতি টের পেয়ে মাছ ফেলে লোকজন চলে গেছে। কেউ মাছের মালিকানা দাবি করেনি। যে কারণে কাউকে জরিমানা করা যায়নি।’