প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার পশ্চিম সিংড়া গ্রামে বিষ প্রয়োগ করে প্রায় চার লাখ টাকার মাছের পোনা নিধন করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটে। মাছের মালিক ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, তিনি মাছের পোনা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাঠান। কয়েক দিন ধরে এলাকার বিভিন্ন হ্যাচারি থেকে পাঙাশ মাছের পোনা সংগ্রহ করেন এবং সেসব পোনা একটি চাতালের হাউসে মজুত করে রাখেন। শুক্রবার রাতে দুর্বৃত্তরা ওই হাউসে বিষ প্রয়োগ করলে সব পোনা মরে যায়। ফারুক হোসেন দাবি করেন, এতে তাঁর চার লাখ টাকার ক্ষতি হয়েছে।