প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের অম্বলপুর গ্রামে দুর্বৃত্তের দেওয়া আগুনে দেশ পোলট্রি খামারের দুটি শেড পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে নয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে খামারের মালিক মো. আনোয়ার হোসেন দাবি করেছেন। আনোয়ার বলেন, চুরির অভিযোগে খামারের এক কিশোর শ্রমিককে কিছুদিন আগে চাকরিচ্যুত করা হয়। এতে সে ক্ষিপ্ত হয়ে গত সোমবার রাতে খামারে আগুন দেয়। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিস বসে। ওই কিশোর আগুন দেওয়ার কথা স্বীকার করেছে।