পোশাক কারখানার কর্মকর্তা খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীতে গতকাল বুধবার রাতে কারখানার এক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম (৩৫)। তিনি টঙ্গীর বিসিক শিল্প এলাকার নোমান শিল্পগোষ্ঠীর জাবের অ্যান্ড জোবায়ের পোশাক কারখানার সুইং বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম রাত আটটার দিকে কারখানা থেকে বাড়ির উদ্দেশে বের হন। পথে কয়েকজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।