পোশাক শ্রমিক ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ভাটারা থানার নুরেরচালায় গত বুধবার রাতে এক তরুণী পোশাকশ্রমিক ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
শ্রমিকের এক স্বজন প্রথম আলোকে বলেন, বুধবার রাতে শ্যামল নামের এক যুবক সুযোগ বুঝে নুরের চালায় পোশাকশ্রমিকের বাসায় ঢুকে পড়েন। এ সময় তাঁকে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যান। শ্যামল ওই পোশাকশ্রমিকের পূর্বপরিচিত।