পোশাক শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও এলাকায় আজ বৃহস্পতিবার এক পোশাক শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁর নাম মোছা. কুলসুম (১৮)। কুলসুমের পরিবারের দাবি, তাঁকে হত্যা করা হয়েছে।

কুলসুমের বাবা আমিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, খিলগাঁও তালতলার রিয়াজবাগ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন তাঁরা। একই এলাকার একটি অ্যাম্ব্রয়ডারি কারখানার শ্রমিক ছিলেন কুলসুম। তাঁর মেয়ে আজ সকালে কর্মস্থলে যাননি। কিন্তু জরুরি কাজের কথা বলে কারখানায় ডেকে নেওয়া হয় তাঁকে। সেখানে টিনের ঘরের আড়ার সঙ্গে গলায় কাপড় প্যাঁচানো ও ঝুলন্ত অবস্থায় কুলসুমকে পাওয়া যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকেল সোয়া তিনটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। আমিরুল অভিযোগ করেন, তাঁর মেয়ে কুলসুমকে হত্যা করা হয়েছে।
কুলসুমের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে জানিয়ে রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। কুলসুমের পরিবারের অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।