পোশাককর্মীকে ধর্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় গত বুধবার রাতে তৈরি পোশাক কারখানার এক নারী শ্রমিককে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে গতকাল শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করেন।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ জানান, বুধবার রাতে কাঁচপুরে একটি পোশাক কারখানার একজন নারী শ্রমিক কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে লেদামদী গ্রামে সড়কের পাশের একটি বাড়িতে তাঁকে ধর্ষণ করা হয়। পরে ওই নারী মামুর্দী গ্রামের জাকারিয়া ও লেদামদী গ্রামের আবু দাইয়ানকে আসামি করে মামলা করেছেন। তবে যোগাযোগের চেষ্টা করা হলে জাকারিয়া ও দাইয়ানের। মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।