পোশাকশ্রমিক ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুর উপজেলায় গত বুধবার রাতে পোশাক কারখানার এক শ্রমিক ধর্ষণের শিকার হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীর জবানবন্দি নিয়ে পুলিশ অভিযোগ গ্রহণ করেছে।
ধর্ষণের শিকার নারীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারী শিবপুরের একটি নিট কম্পোজিট কারখানায় কাজ করেন। বুধবার কারখানার কাজ শেষে সন্ধ্যায় তিনি লেগুনায় করে বেলাব উপজেলার নিজ বাড়িতে ফিরছিলেন। লেগুনাটি বেলাবর বারৈচা এলাকায় পৌঁছালে সব যাত্রী নেমে যান। এ সময় লেগুনার চালক ওই নারীকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নামতে দেননি। কিন্তু চালক তাঁকে বাড়ির দিকে না নিয়ে লেগুনা ঘুরিয়ে উল্টো পথে রওনা দেন। এ সময় তিনি বাধা দিলে তাঁকে মারধর করা হয়। পরে লেগুনাটি মহাসড়কের পাশে শিবপুরের হাজির বাগান এলাকায় একটি জঙ্গলে নেওয়া হয়। সেখানে আগে থেকে চারজন ছিলেন। পরে তিনজন তাঁকে ধর্ষণ করেন। একপর্যায়ে তিনি কৌশলে মহাসড়কে চলে আসেন।
পরিবারের লোকজন ওই নারীকে বৃহস্পতিবার বিকেলে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে গতকাল সন্ধ্যায় পুলিশ হাসপাতালে গিয়ে তাঁর জবানবন্দি নিয়ে অভিযোগ গ্রহণ করে।