পোষা কুকুর হত্যা, তিনজনের নামে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের উজিরপুর উপজেলার ধামসর গ্রামে কুকুর হত্যার অভিযোগে একই পরিবারের তিনজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কুকুরটির মনিব বাদী হয়ে উজিরপুর মডেল থানায় এ মামলা করেন।
পুলিশ জানায়, ধামসর গ্রামের মলি গাইন চার বছর ধরে একটি কুকুর পুষতেন। গত রোববার কুকুরটি প্রতিবেশী জামাল হাওলাদারের ছাগল কামড়ে আহত করে। পরের দিন ছাগলটি মারা যায়। এতে জামাল হাওলাদার ও তাঁর পরিবার ক্ষিপ্ত হয়ে গত বুধবার বিষ খাইয়ে তাঁর পোষা কুকুরটিকে মেরে ফেলেন।