পোড়া তেলে চানাচুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোড়া তেল দিয়ে ভাজা হচ্ছিল চানাচুর। একই তেল ব্যবহার করা হচ্ছিল বিস্কুট উৎপাদনের খামিরেও। নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হচ্ছিল মিষ্টিসহ অন্য খাবার। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকার স্বাদ ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজের কারখানায় গিয়ে এমন অবস্থা দেখতে পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। আদালত স্বাদ ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজকে এক লাখ টাকা জরিমানা করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, কারখানার পরিবেশ ছিল খুবই নোংরা এবং অস্বাস্থ্যকর। পোড়া তেলে চানাচুর ভাজার পাশাপাশি বিস্কুট তৈরিতেও ওই তেল ব্যবহার করা হচ্ছিল।
আদালত সূত্র জানায়, কারখানায় পাওয়ার দইয়ের প্যাকেটের গায়ে উৎপাদনের কোনো তারিখ ছিল না। একইভাবে পাউরুটিতে ছিল না মেয়াদোত্তীর্ণের তারিখ। এ ছাড়া কারখানা থেকে পচা ও বাসি মিষ্টি পাওয়া গেছে, যা নষ্ট করা হয়েছে।