পোড়া তেলে ভাজা ফুচকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের গোয়ালপাড়া তুলাতলি এলাকার বস্তিতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২০ লিটার পোড়া তেল ও ১০ বস্তা ফুচকা ড্রেনে ফেলে ধ্বংস করা হয়। ছবি: সৌরভ দাশ
চট্টগ্রামের গোয়ালপাড়া তুলাতলি এলাকার বস্তিতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২০ লিটার পোড়া তেল ও ১০ বস্তা ফুচকা ড্রেনে ফেলে ধ্বংস করা হয়। ছবি: সৌরভ দাশ

কড়াইতে মবিলের মতো কালো পোড়া তেল। পাশে গন্ধযুক্ত আটার না ভাজা ছোট গোলাকৃতির শেওলা ধরা ফুচকা। ওই কালো তেলে ভেজে ফুচকাগুলো ভরা হচ্ছে পলিথিনে।
আজ বুধবার বিকেলে চট্টগ্রামের কোতোয়ালি থানার গোয়ালপাড়া তুলাতলি এলাকার বস্তিতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে ফুচকা তৈরির এমন চিত্র দেখে ভ্রাম্যমাণ আদালত একটি কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। অপর দুই ফুচকা কারখানার লোকজন আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
নামহীন এই তিন কারখানার কোনো বৈধ কাগজপত্র নেই। বস্তির বেড়ার ঘরের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘদিন ধরে এভাবে ফুচকা তৈরির ব্যবসা চলছিল।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। তিনি বলেন, এত নোংরা পরিবেশ যে সেটা বলার মতো নায়। দুর্গন্ধযুক্ত আটা দিয়ে এসব ফুচকা বানানো হচ্ছিল। যে তেলে ভাজা হচ্ছিল সেগুলো মবিলের মতো কালো। চট্টগ্রামের বিভিন্ন স্থানে এই তিনটি কারখানা থেকে ফুচকা সরবরাহ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত বাবুল নামের এক কারখানা মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন। অপর দুজন পালিয়ে যান। এ সময় ২০ লিটার পোড়া তেল ও ১০ বস্তা ফুচকা ড্রেনে ফেলে ধ্বংস করা হয়।