প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের বেনাপোল বন্দরসংলগ্ন এলাকা থেকে গতকাল মঙ্গলবার পৌনে দুই কেজি সোনা উদ্ধার ও তবিবর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবিবরের বাড়ি শার্শা উপজেলার ঘিবা গ্রামে। বেনাপোল বন্দর থানায় মামলার পর তাঁকে পুলিশে হস্তান্তর করেছে বিজিবি। বিজিবি বেনাপোল ক্যাম্পের সুবেদার রফিকুল ইসলাম বলেন, তবিবর বাজার থেকে হেঁটে দুর্গাপুর গ্রামে যাচ্ছিলেন। পথে তাঁর শরীর তল্লাশি করে কোমরের সঙ্গে পেঁচিয়ে রাখা ১২টি সোনার বার উদ্ধার করা হয়। এর ওজন এক কেজি ৭৫০ গ্রাম।