কিশোরগঞ্জ পৌরসভার এক কাউন্সিলর এক কর্মচারীকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার ধর্মঘট করেছে কিশোরগঞ্জ পৌরসভা কর্মচারী পরিষদ।
জানা যায়, গত মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ পৌরসভার সার্ভেয়ার আজিজুল হককে তাঁর কক্ষে মারধর করেন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আশরাফুল আলম। ওই কাউন্সিলর তাঁকে অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেন বলেও অভিযোগ করেন আজিজুল।
এ ঘটনার প্রতিবাদে পৌরসভার কর্মচারীরা গতকাল সকাল থেকে পৌরসভার প্রধান ফটকে তালা লাগিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন। এ সময় তাঁরা পৌরসভার সামনে প্রতিবাদ সমাবেশ করেন। এতে বক্তৃতা করেন পৌরসভা কর্মচারী পরিষদের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আজিজুল হক।পরিস্থিতি সামাল দিতে কাউন্সিলরদের নিয়ে জরুরি বৈঠকে করেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ। দুপুর ১২টার দিকে তিনি আন্দোলনকারীদের বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন। তিনি জানান, বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা চলছে। এ বিষয়ে কাউন্সিলর আশরাফুল আলমের সঙ্গে কথা বলতে তাঁর মুঠোফোনে বারবার ফোন করলেও তিনি তা ধরেননি।