পৌর যুবলীগের সভাপতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলায় জঙ্গিবিরোধী মিছিলে বোমা হামলা, গুলিবর্ষণ ও আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের দুটি মামলায় পৌর যুবলীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার সকালে শহরের পোস্ট অফিস মোড় থেকে তাঁকে ধরা হয়।
ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার জামান বলেন, পৌর যুবলীগের সভাপতি সানোয়ার হোসেনকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, গত ১৪ জুলাই উপজেলা আওয়ামী লীগ ঈশ্বরদী পৌর শহরে জঙ্গিবিরোধী মিছিল বের করে। ১৬ জুলাই শহরে জঙ্গিবিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।
ওই দুটি কর্মসূচিতে বোমা হামলা, গুলিবর্ষণ, কর্মীদের মারধর ও দলীয় কার্যালয়ে হামলা করা হয়। এ দুটি ঘটনায় যথাক্রমে ১৭ ও ২৫ জুলাই মামলা করা হয়।
থানা-পুলিশ সূত্র জানায়, ওই দুটি মামলায় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মোট ৭৩ জনকে আসামি করা হয়।