পৌরকর্মীদের মারধর করলেন স্বেচ্ছাসেবক লীগের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে গতকাল বুধবার পৌরসভার পাঁচজন কর্মচারীকে মারধর করেন স্বেচ্ছাসেবক লীগের নেতা খোকন মজুমদার। তিনি চাঁদপুর শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। পরে পুলিশ তাঁকে আটক করে।
পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুরে চাঁদপুর শহরের লেকের পাড়ে পৌরসভা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে। এ সময় খোকন পৌরসভার কর্মচারীদের মারধর শুরু করেন। এতে পাঁচজন কর্মচারী আহত হন। খবর পেযে পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ দ্রুত ঘটনাস্থলে আসেন। এ সময় তিনি খোকন মজুমদার ও তাঁর তিন সহযোগীকে পুলিশের হাতে তুলে দেন।