পৌরসভায় চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর পৌরসভা কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পৌরসভার নৈশ প্রহরীসহ দুজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে চোরের দল পৌরসভার হিসাবরক্ষকের কক্ষের দুটি আলমারির তালা ভেঙে এক লাখ ৭৫ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। রাতেই পুলিশ নৈশ প্রহরী আবদুল করিমকে আটক করে থানায় নিয়ে যায়। সকালে করিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত টিটন চৌধুরী নামের অপর একজনকে আটক করা হয়। চাঁদপুর প্রতিনিধি