পোনা বিক্রির দায়ে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরের দক্ষিণ বাজার এলাকায় বোয়ালের পোনা বিক্রির অপরাধে গতকাল বৃহস্পতিবার সামছ উদ্দিন (৩০) নামের এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী হাকিম মোহাম্মদ নাজমুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মাছ বিক্রেতা সামছ উদ্দিনের কাছ ১০ থেকে ২৫ সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রায় নয় কেজি বোয়ালের পোনা পাওয়া যায়। পরে আদালত তাঁকে এক হাজার টাকা জরিমানা করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, বিধি অনুযায়ী, বৈশাখ থেকে শ্রাবণ মাস পর্যন্ত ৩০ সেন্টিমিটারের চেয়ে ছোট বোয়াল, আইড় ধরা ও বিক্রি নিষেধ।