পোশাক কারখানায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিযান চালিয়ে গাজীপুরের কালিয়াকৈর নিট প্লাস গার্মেন্টসের ভল্ট ভেঙে প্রায় ৩ কোটি ৪১ লাখ টাকা ডাকাতির মূল পরিকল্পনাকারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় র‍্যাব।

র‍্যাব জানায়, অভিযানে ডাকাতির ১ কোটি ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া লুটের টাকায় কেনা একটি ট্রাক ও গার্মেন্টসের মেশিনারিজ জব্দ করা হয়।