পোশাকশ্রমিক খুন ছুরিকাঘাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় হারুনুর রশিদ নামের পোশাক কারখানার এক শ্রমিক খুন হয়েছেন। তাঁকে গত মঙ্গলবার গভীর রাতে কর্মস্থল থেকে ভাড়া বাসায় ফেরার পথে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
হারুন (২৮) চানমারী এইচএস প্রিন্স গার্মেন্টসের শ্রমিক। বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চৌঘর এলাকায়। তিনি শহরের দেওভোগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, হারুন মঙ্গলবার রাত তিনটার দিকে রাতের পালার কাজ শেষ করে শহরের ২ নম্বর রেলগেট এলাকা থেকে রিকশায় দেওভোগে ভাড়া বাড়িতে ফিরছিলেন। দেওভোগ পানির ট্যাংকের কাছাকাছি এলে ব্যাটারিচালিত অটোরিকশায় আসা তিন যুবক তাঁর রিকশার গতিরোধ করেন। যুবকেরা হারুনের সঙ্গে পাওনা টাকা-সংক্রান্ত কথাবার্তা বলেন। একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করেন।