পোশাকশ্রমিকের শ্লীলতাহানির চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক তৈরি পোশাকশ্রমিককে শ্লীলতাহানি ও মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মেয়েটির মা ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মেয়েটির মা জানান, সদর উপজেলার ফতুল্লা রেলস্টেশন এলাকার একটি বাড়িতে তাঁরা ভাড়া থাকেন। তাঁর মেয়ে বিসিক এলাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। গার্মেন্টসে আসা-যাওয়ার পথে একই এলাকার চেয়ারম্যানবাড়ি রোডের বখাটে বাবু মিয়া মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিল। গত সোমবার বিকেলে বান্ধবীর বাড়িতে যাওয়ার পথে মেয়েটিকে কুপ্রস্তাব দেয় বাবু। মেয়েটি এর প্রতিবাদ করলে বাবু তাঁকে টানাহেঁচড়া করে এবং শ্লীলতাহানির চেষ্টা চালায়। একপর্যায়ে মেয়েটিকে মারধর করে মাটিতে ফেলে দেয়। পরে স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে নগরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করেন।
ফতুল্লা মডেল থানার এসআই সানোয়ার হোসেন জানান, মেয়েটির মা অভিযোগ দিয়েছেন।