দুই কোটি টাকার সোনাসহ যাত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিজানুর রহমান (৪০) নামে এক যাত্রীর কাছ থেকে চার কেজি সোনা জব্দ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ শুক্রবার সকালে তাঁকে আটক করা হয়।

এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার প্রথম আলোকে বলেন, মিজানুর তাঁর পোশাকের মধ্যে সোনার চারটি বার লুকিয়ে রেখেছিলেন। প্রতিটি বারের ওজন এক কেজি করে। এসব সোনার মূল্য দুই কোটি টাকা।

তানজিনা আক্তার আরও বলেন, মিজানুর রহমান বেলা ১১টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইনসে করে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন। বিমানবন্দরের ভেতরে তাঁর গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল। আনুষঙ্গিক কাজ শেষে বের হওয়ার পর বিমানবন্দরের বাইরে গোলচত্বর থেকে মিজানুরের মালামাল তল্লাশি করা হয়। এ সময় সোনা জব্দ করা হয়।