প্রকাশ্যে গুলি করে পালাল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে নেওয়া হচ্ছে দুর্বৃত্তের গুলিতে জখম রুহুল আমিনকে। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে নেওয়া হচ্ছে দুর্বৃত্তের গুলিতে জখম রুহুল আমিনকে। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

রংপুর শহরের আর কে রোড সড়কে রুহুল আমিন (৪৪) নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে পালিয়েছে তিন দুর্বৃত্ত। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রুহুল আমিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহর ব্যক্তিগত সহকারী। হাসপাতালের পরিচালক তাঁর ব্যক্তিগত সহকারী গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে কী কারণে ঘটনাটি ঘটেছে, তার কারণ জানা যায়​নি।

আহত রুহুলের বরাত দিয়ে হাসপাতালের ওয়ার্ড মাস্টার আসাদুজ্জামান বলেন, সকালে বাসা থেকে বের হয়ে তাঁর কর্মস্থল হাসপাতালে যাওয়ার জন্য রিকশায় ওঠেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন যুবক এসে তাঁকে কয়েকটি গুলি করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

ওয়ার্ড মাস্টার আসাদুজ্জামান বলেন, রুহুলের কণ্ঠাস্থি ও বাম পায়ে গুলি লেগেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ জাকির হোসেনকে প্রধান করে ১০ সদস্যের একটি চিকিৎ​সা বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডের চিকিৎ​সকেরা পরামর্শ দিয়েছেন, রুহুল আমিনকে ঢাকায় জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যেতে। এর পর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকায় পাঠানো হচ্ছে।