প্রকৌশলীকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) পাবনার ঈশ্বরদীর উপসহকারী প্রকৌশলী ঈমান আলীকে গত রোববার কুপিয়েছে দুর্বৃত্তরা। গুরুতরঅবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈশ্বরদী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী (নির্বাহী) উৎপল কুমার সাহা জানান, রোববার রাতে ঈশ্বরদী বাজার থেকে মোটরসাইকেলে করে ঈমান আলী ছলিমপুরের জয়নগরে তাঁর বাসায় যাচ্ছিলেন। এ সময় জয়নগর বিদ্যুৎকেন্দ্রের পাশে কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি