প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রকৌশলী মো. সিহাদুল ইসলামের বিরুদ্ধে প্রকল্পের ফাইল সই করতে ঘুষ দাবি, দুর্ব্যবহার, টাকার বিনিময়ে ঠিকাদারের নিম্নমানের কাজ অনুমোদনের অভিযোগে উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

এ ছাড়া সড়কের নিম্নমানের কাজ বন্ধ করার জন্য ওই প্রকৌশলীকে বারবারঅনুরোধ করার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এলজিইডির প্রধান প্রকৌশলী, জেলা প্রশাসক, রংপুর বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং দিনাজপুর জেলা নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

ইউএনওর অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।

এলজিইডির প্রধান প্রকৌশলীর কাছে গত ২৭ নভেম্বর জমা দেওয়া চার ইউপি চেয়ারম্যানের লিখিত অভিযোগে বলা হয়েছে, উপজেলা প্রকৌশলী প্রকল্পপ্রতি ৫ থেকে ১০ শতাংশ ঘুষ দাবি করেন। টাকার বিনিময়ে ঠিকাদারের নিম্নমানের কাজ অনুমোদনকরে দেন। এ ছাড়া তাঁর ব্যবহারেঅতিষ্ঠ হয়ে উঠেছেন জনপ্রতিনিধিসহ খোদ এলজিইডির কার্যালয়ের কর্মরত ব্যক্তিরাও। পালশা ইউপির চেয়ারম্যান মো. কবিরুল ইসলাম বলেন, ৭৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে তাঁর ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণ করা হচ্ছে। ভবন নির্মাণে নিম্নমানের ইট, পুরোনো এবং কম গ্রেডের রডসহ অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই বারবার অভিযোগ দিতে হচ্ছে।

ঘোড়াঘাট ইউপির চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম গত সোমবার প্রথম আলোকে বলেন, একটি প্রকল্পের ফাইল পাসকরতে তাঁর কাছে একটি ল্যাপটপ দাবি করেন সিহাদুল ইসলাম। সিংড়া ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মণ্ডল বলেন, প্রকৌশলী চেয়ারম্যানদের সঙ্গে কোনো কাজের সমন্বয় করেন না। বুলাকিপুর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বলেন, তাঁর ইউনিয়নের বেগুনবাড়ি এলাকায় একটি সড়কে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ শুরু করেনঠিকাদার। এ বিষয়ে প্রকৌশলীকে অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ইউএনওকে অভিযোগ দিয়ে ওই রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে পৌর শহরের ওসমানপুর এলাকার একটি সড়কের কাজ নিম্নমানের হওয়ায় এলাকাবাসী ইউএনও রোখছানা বেগমের কাছে লিখিত অভিযোগ দেন। ইউএনও সরেজমিনে অভিযোগের সত্যতা পাওয়ার পর সিহাদুল ইসলামকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। বারবার বলার পরও সিহাদুল কোনো ব্যবস্থা নেননি। এ ঘটনায় ২ নভেম্বরইউএনও এলজিইডির প্রধান প্রকৌশলী, জেলা প্রশাসক, রংপুর বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং দিনাজপুর জেলা নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সিহাদুল ইসলাম বলেন, তিনি গত মে মাসে যোগদান করেছেন। যোগ দেওয়ার পর চেয়ারম্যানদের কোনো প্রকল্প তাঁর কাছে নেই। ভবিষ্যতে শুরু হতে যাওয়া কিছু প্রকল্পে চেয়ারম্যানদেরঅনৈতিক দাবি না মানায় একটি ইউপির সচিবের ইন্ধনে মিথ্যা অভিযোগ করা হয়েছে। ওসমানপুরের রাস্তায় এলজিইডি থেকে তদন্ত হয়েছে, কোনো অনিয়ম পাওয়া যায়নি। পালশাইউপির ভবন নির্মাণে নিম্নমানের ইট গতকাল সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। বুলাকিপুরের রাস্তায় ঠিকাদার নিম্নমানের খোয়া ব্যবহার করায় কাজ বন্ধ রাখা হয়েছে। দুর্ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তিনি যোগদানের আগে তাঁর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ইচ্ছেমতো কাজ করতেন। কোনো জবাবদিহি ছিল না। তিনি এসে এসব বন্ধ করে দেওয়ায় অনেকেই ক্ষুব্ধ হতে পারেন।