প্রক্টরের স্বাক্ষরের মূল্য ৪০ টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল থেকে শুরু হয়েছে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির সামনে চেয়ার-টেবিল পেতে ইকরাম ও সাঈফ নামে দুজন ছাত্র ‘এখানে সত্যায়িত স্বাক্ষর করা হয় বলে’ ভর্তিইচ্ছুক শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন। তাঁদের স্বাক্ষর করা সিলের গায়ে লেখা ‘সিরাজ উদ দৌল্লাহ, সহযোগী অধ্যাপক, লোকপ্রশাসন বিভাগ’।
এই সিরাজ উদ দৌল্লাহ হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। স্বাক্ষর জালিয়াতি করে নিজেরাই সত্যায়িত করে দুজন নিচ্ছিলেন ২০ থেকে ৪০ টাকা। তাঁদের একজন বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব ও অন্যজন হাটহাজারী কলেজের শিক্ষার্থী। কিন্তু বিধিবাম! একটু পরেই পুলিশ হাতেনাতেই ধরে ফেলেন দুজনকে।
প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি শুনেছি। স্বাক্ষর জালিয়াতি করা নিঃসন্দেহে উদ্বেগজনক। বিষয়টি আমার জন্যও বিব্রতকর। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’