প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাপাসিয়া বাজার এলাকা থেকে গত সোমবার রাতে ডিবি পুলিশ ও ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী এক নারীসহ প্রতারক সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাঁদের ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জ সদর উপজেলার আবুল বাসার, চাঁদপুরের হাজীগঞ্জের শাহ আলম মিয়া, বাগেরহাটের চরকুলিয়া গ্রামের মনিরুল ইসলাম, গাজীপুরের কাউলতিয়া এলাকার সারমিন সুলতানা ও মাইক্রোবাসচালক আবদুল হালিম। গাজীপুর ডিবি পুলিশের এসআই আবদুল আলিম বলেন, তাঁদের কাছ থেকে আইপিসিএস নামে একটি অনলাইন পত্রিকার পরিচয়পত্রও পাওয়া গেছে।