প্রতারক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে গত শনিবার জাল টাকাসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহিদুল ইসলাম প্রামাণিক (২৫) নামের ওই তরুণ বগুড়ার কাহালু উপজেলার দেওগ্রামের বাসিন্দা। গোয়ালন্দ থানার এসআই রফিক উদ্দিন বলেন, শনিবার রাতে শহিদুল বাজারের এক মুদি দোকানদারের কাছে এক লিটার সয়াবিন তেল চেয়ে ৫০০ টাকার একটি নোট দেন। দোকানিরা টাকাটি পরীক্ষা করে সন্দেহ হলে ওই সময়ে উপস্থিত রফিক উদ্দিনকে বিষয়টি অবহিত করেন। পরে শহিদুলের দেহ তল্লাশি করে একটি ১০০০ টাকা ও আরেকটি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। ওই রাতেই মামলা দায়েরের পর গতকাল রোববার রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়।