প্রতারক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌবাহিনীতে ভর্তি করানোর নামে লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মারুফ পারভেজ। গত শনিবার রাতে নগরের পাহাড়তলী অলংকার মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যা ব-৭। র্যা ব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মো. সোহেল মাহমুদ প্রথম আলোকে জানান, হাবিবুর রহমান নামের এক যুবক প্রতারিত হয়ে লিখিতভাবে অভিযোগ করেন, মারুফ পারভেজ নৌবাহিনীতে লোক ভর্তির কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছেন। প্রাথমিকভাবে তদন্তে সত্যতা পাওয়ায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মারুফকে হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|