প্রতারক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুরে আবুল কালাম (২২) নামের এক ভুয়া বিজিবি সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ এলাকায় বিজিবির সদস্যরা তাঁকে আটক করে দৌলতপুর থানার পুলিশের কাছে সোপর্দ করেন। কালাম দৌলতপুর উপজেলার ছাতারপাড়া গ্রামের বিসারত আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে কালাম বিজিবির সদস্য পরিচয় দিয়ে বিজিবির মুন্সিগঞ্জ বিওপি ক্যাম্পে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ক্যাম্পে কর্তব্যরত বিজিবির সদস্যরা তাঁকে আটক করে পুলিশে দেন। দৌলতপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান চাকলাদার বলেন, কালামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে বিজিবি মামলা দায়ের করেছে।