প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা উপজেলার আলোচিত প্রতারক জাবেদ আলীকে (৫২) পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার গণিপুর ইউনিয়নের মাধাইমুড়ি গ্রামের বাসিন্দা। বাগমারা থানার ওসি মতিয়ার রহমান বলেন, জাবেদ ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসে অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার ভোরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়া এবং বিদেশে লোক পাঠানোর নামে এলাকার কমপক্ষে ২৫ ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। প্রতারণার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।