প্রতারক চক্রের খপ্পরে পড়ে দুই কৃষক নিঃস্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দুই কৃষকের সই জাল করে নয় লাখ টাকার ধান বিক্রি করে একটি চক্র পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চেঙ্গাইন গ্রামের ওই দুই কৃষক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।
ওই দুই কৃষকের পরিবার সূত্রে জানা যায়, চেঙ্গাইন গ্রামের রবিউল ইসলাম ও মনজুর হোসেন এ বছর চেঙ্গাইন বিলে বিভিন্ন মানুষের জমি বর্গা নিয়ে বোরো ধানের আবাদ করেন। ধানের দাম বেশি পাওয়ার আশায় ওই দুজন এক মাস আগে ১ হাজার ৭৫০ মণ ধান নওগাঁর আত্রাই উপজেলার মির্জাপুরের একটি চালকলের মালিকের গুদামে মজুত রাখেন। এক সপ্তাহ আগে চালকলের মালিক বলে দাবি করা নওগাঁ সদর উপজেলার চুমারপাড়া গ্রামের বাবুল হোসেন, মোখলেসুর রহমান, জাহাঙ্গীর হোসেন ও মমিনুল ইসলাম কৃষকদের নাম ও সই জাল করে গুদামে রাখা সব ধান বিক্রি করে দেন। এরপর বাড়িঘরে তালা মেরে পালিয়ে যান। খবর পেয়ে রবিউল ও মনজুর নওগাঁ থানায় লিখিত অভিযোগ করেন।