প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্দিরে প্রবেশ করে পূজারিদের মুঠোফোন, টাকাসহ বিভিন্ন জিনিস চুরি করার সময় ১১ নারীকে ধরে পুলিশে দেওয়া হয়েছে। ফেনীর সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের কুঠিরহাট কালিমন্দিরে গত শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। ধরা পড়া নারীরা প্রতারণার কথা স্বীকার করেছেন। গতকাল রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার তাঁদের মধ্যে পাঁচজনকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছেন। সোনাগাজী মডেল থানার ওসি মো. নবীর হোসেন জানান, সাজাপ্রাপ্তদের ফেনী কারাগারে পাঠানো হয়েছে।