প্রতারণা চক্রের সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গতকাল বৃহস্পতিবার আবদুল লতিফ নামে আন্তজেলা প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। নগরের বোয়ালিয়া মডেল থানায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।

প্রতারক চক্রটি সরকারি বিভিন্ন দপ্তরে চাকরিপ্রার্থীদের তথ্য সংগ্রহ করে। যাঁদের চাকরি হয়—এমন প্রার্থীদের সঙ্গে তারা আর্থিক লেনদেনের চেষ্টা করে। কেউ টাকা দিতে রাজি না হলে তাঁর নামে উল্টো প্রতারণার মামলা দিয়ে অর্থ আদায় করে। 

চক্রটির হাতে প্রতারিত এক চাকরিপ্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) নাহিদুল ইসলাম চক্রের হোতাকে ধরতে ফাঁদ পাতেন। দায়িত্ব দেন বোয়ালিয়া থানার এসআই মহিউদ্দিন শেখ ও এএসআই উত্তম কুমার রায়কে। গতকাল বেলা তিনটার দিকে তাঁদের হাতে ধরা পড়েন প্রতারক আবদুল লতিফ (৩০)।