প্রতারণার অভিযোগ দুজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদরে বৃহস্পতিবার বিকেলে ডলার প্রতারণা চক্রের সদস্য সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে র্যা ব। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুরের খানসামা উপজেলার আলকজারি গ্রামের আবু হানিফ (৩২) ও নীলফামারী সদরের পশ্চিম ডোবাডাঙ্গা গ্রামের আজহার আলী (৩০)। নীলফামারী র্যা ব ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. আকরামুল হোসেনের নেতৃত্বে সদর আধুনিক হাসপাতালের সামনের রাস্তায় অভিযান চালিয়ে বিভিন্ন মানের ১১টি মার্কিন ডলার ও দুটি মুঠোফোন সেটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। সদর থানার ওসি শাহজাহান পাশা বলেন, এ ঘটনায় র্যা ব মামলা করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে। নীলফামারী প্রতিনিধি|